রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

অটোরিকশা-পিকআপ সংঘর্ষে ঝরল চার প্রাণ

প্রতিবেদক
Face The Jashore
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ১২:৫৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপু‌রে পিকআপ ও সিএন‌জিচা‌লিত অটো‌রিকশার মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নারীসহ চারজ‌ন নিহত হ‌য়ে‌ছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরও দুইজন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ‌গোড়াই-সখীপুর সড়‌কের টে‌লিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- মির্জাপু‌র উপ‌জেলার ভাতগ্রাম গ্রা‌মের বিদ‌্যুৎ মিয়ার ছে‌লে আকাশ (৩০), নয়াপাড়া গ্রা‌মের স‌মেজ উদ্দি‌নের ছে‌লে নাজমু‌ল (২৫), গাইড়া‌বে‌তিল গ্রা‌মের মঈনউদ্দি‌নের ছে‌লে লুৎফর রহমার (৪০) এবং তে‌লিপাড়া গ্রা‌মের তারা মিয়ার স্ত্রী র‌হিমা বেগম (৩৫)। নিহত‌রা অটো‌রিকশার যাত্রী।

এ ব্যাপারে বাঁশ‌তৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর বলেন, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়ায় পিকআপের সঙ্গে অটো‌রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটো‌রিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এ ছাড়া হাসপাতা‌লে নেওয়ার পর আরেকজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

সর্বশেষ - আজকের যশোর