রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

অসমের ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তরবঙ্গ! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৫.৮, মৃদু প্রভাব কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ

ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ওদালগুরি নামে একটি এলাকা। অসমের ওই ভূমিকম্পের জেরে কোচবিহার-সহ গোটা উত্তরবঙ্গে কম্পন অনুভূত হয়েছে। মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও।অসমের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। রবিবার বিকেল ৪টে ৪১ মিনিটে ভূমিকম্পটি হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ওদালগুরি নামে একটি জায়গা। ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে।

অসমের ওই ভূমিকম্পের জেরে কোচবিহার-সহ গোটা উত্তরবঙ্গে কম্পন অনুভূত হয়েছে। মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও। রবিবারের ওই ভূমিকম্পে উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের বেশ কিছু অঞ্চলেও।

ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনও খবর প্রাথমিক ভাবে মেলেনি। তবে কম্পন টের পেতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভয়ে অনেকে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। গত সপ্তাহেই অসমের শোণিতপুরে ভূমিকম্প হয়েছিল। ওই সময়ে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। গত ২ সেপ্টেম্বরের ওই ভূমিকম্পের পরে রবিবার ফের কেঁপে উঠল অসম।

সর্বশেষ - আজকের যশোর