শনিবার , ৪ নভেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

আজ নতুন ভিসি হিসেবে ঢাবির দায়িত্ব নিচ্ছেন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল

প্রতিবেদক
Face The Jashore
নভেম্বর ৪, ২০২৩ ৪:১১ পূর্বাহ্ণ

 ✍অনলাইন ডেস্ক:

আজ শনিবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেবেন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। গতকাল অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের মেয়াদ শেষ হওয়ায় তিনি দায়িত্ব নিচ্ছেন।  

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ঢাবির ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। উপাচার্য কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর মাকসুদ কামাল ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।উভয় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

অধ্যাপক আখতারুজ্জামান ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হন। পরে ২০১৯ সালের ৩ নভেম্বর তাঁকে চার বছরের জন্য পূর্ণকালীন উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়।

সর্বশেষ - আজকের যশোর