শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

আব্দুল্লাহও চলে গেল মা-বাবা-ভাইয়ের পর

প্রতিবেদক
Face The Jashore
ডিসেম্বর ৬, ২০২৪ ১১:৫৩ পূর্বাহ্ণ

প্রতিবেদন: রাজধানীর মিরপুরে রান্নাঘরে জমে থাকা গ্যাসের আগুনে পুড়ে বাবা-মা ও ছোট ভাইয়ের পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা গেল আব্দুল্লাহও। এ ঘটনায় দুই পরিবারের সাতজন দগ্ধ হন।

সকাল সোয়া ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আব্দুল্লাহর মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালটির জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

তিনি বলেন, শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসাধীন ছিল আব্দুল্লাহ (১৩)। ১ ডিসেম্বর রাতে আব্দুল্লাহর ছোট ভাই মোহাম্মদ (১০) শরীরে ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাদের মা রুমা গত ৩০ নভেম্বর এবং বাবা খলিল ২৬ নভেম্বর মারা যান।

আরেক ভাই ইসমাইল শরীরে ২০ শতাংশ দগ্ধ নিয়ে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছে।

চিকিৎসক শাওন এর আগে বলেছিলেন, খলিলের দুই সন্তান আবদুল্লাহ ও মোহাম্মদের অবস্থা আশঙ্কাজনক।

অন্য পরিবারের দগ্ধ দুজন হলেন শাহজাহান (৩৫) ও তার স্ত্রী স্বপ্না (২৫)। শাহজাহানের শরীরের ৬ শতাংশ এবং স্বপ্নার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।

গত ২৪ নভেম্বর ভোর সাড়ে ৫টার দিকে মিরপুরের ১১ নম্বর সেকশনের সি-ব্লকের এক বাসায় আগুনের ঘটনায় খলিল, তার স্ত্রী ও তিন শিশুসহ ৭ জন দগ্ধ হন।

সর্বশেষ - আজকের যশোর