শনিবার , ২৫ মে ২০২৪
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

আয়কর রিটার্ন ও ভ্যাট সনদ স্বর্ণ ব্যবসায়ীদের দর্শনীয় স্থানে রাখতে বললো বাজুস

প্রতিবেদক
Face The Jashore
মে ২৫, ২০২৪ ১১:০৩ পূর্বাহ্ণ

নিউজ ডেস্কঃ

আইন মেনে ভ্যাট সনদ ও আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র সারাদেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুস। শনিবার (২৫ মে) এক নোটিশের মাধ্যমে জুয়েলারি ব্যবসায়ীদের এ অনুরোধ জানায় বাজুস।  

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠনটির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন স্পেশালিস্ট রাশেদ রহমান অমিত স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সারাদেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে ব্যবসা শনাক্তকরণ নম্বর বা Business Identification Number (BIN) প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে প্রদর্শন বাধ্যতামূলক। এই নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনে শাস্তির বিধি বিধান রয়েছে।

এছাড়া আয়কর আইন, ২০২৩ এর ২৬৫ ধারায় রিটার্ন দাখিলের প্রমাণ প্রদর্শন করার বিধান এবং উক্ত বিধান পরিপালনের ব্যর্থতায় নিম্নরূপ জরিমানার বিধান সংযোজন করা হয়েছে:

“২৬৫(১) এই আইনের অধীন রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রহিয়াছে এই রূপ করদাতা যাহারা ব্যবসা হইতে আয় রহিয়াছে, তিনি রিটার্ন দাখিলের প্রমাণ তাহার ব্যবসার স্থানে সহজে দৃষ্টিগোচর হয়, এই রূপ কোনো স্থানে প্রদর্শন করিবেন।

২৬৫(২) যেই ক্ষেত্রে কোনো করদাতা উপ-ধারা (১) এর বিধান পরিপালনে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে তিনি উপ কর কমিশনার অন্যুন ৫(পাঁচ) হাজার টাকা এবং অনধিক ২০ (বিশ) হাজার টাকা পর্যন্ত জরিমানা আরোপ করিতে পারিবেন”

এই অবস্থায় সরকারের নির্দেশনা অনুযায়ী Business Identification Number (BIN) ও রিটার্ন দাখিলের প্রমাণ ব্যবসাস্থলে দৃষ্টিগোচর স্থানে প্রদর্শনের জন্য সবাইকে অনুরোধ জানানো হয় নোটিশে।

সর্বশেষ - আজকের যশোর