নিজস্ব প্রতিবেদক:
আজ সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১১৩০ – পোপ দ্বিতীয় ইনোসেন্ট নির্বাচিত হন।
১৪২৯ – হেরিংসের যুদ্ধে ইংরেজদের কাছে ফরাসিরা পরাজয়বরণ করে।
১৫০২ – ভাস্কো দা গামা পর্তুগালের লিসবন থেকে ভারতের দিকে তার দ্বিতীয় নৌ যাত্রা শুরু করেন।
১৫৫৪ – ৯ দিন ধরে ইংল্যান্ডের সিংহাসন দাবির এক বছর পর লেডি জেন গ্রেকে রাজদ্রোহিতার অভিযোগে শিরশ্ছেদ করা হয়।
১৬৩৫ – দারাশিকোহ কান্দাহারের বিরুদ্ধে তৃতীয় অভিযান চালান।
১৭০০ – গ্রেট নর্দান ওয়ার শুরু হয়।
১৭৩৩ – ওগলেথর্প জর্জিয়া প্রতিষ্ঠা করেন।
১৭৮২ – মাদ্রাজে ব্রিটিশ ও ফ্রান্স বাহিনীর যুদ্ধ হয়।
১৮১৮ – স্পেন থেকে স্বাধীনতা পায় চিলি।
১৮৩২ – ইকুয়েডর কর্তৃক গালাপাগোস দ্বীপপুঞ্জ একীভূত হয়।
১৮৫৫ – মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৮৭৭ – প্রথম টেলিফোনে সংবাদ প্রদান শুরু হয়।
১৮৭৮ – ব্রিটিশ আবহাওয়া দফতর সর্বপ্রথম সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন ইস্যু করে।
১৮৮৯ – লন্ডন কান্ট্রি কাউন্সিল গঠিত হয়।
১৯১২ – চীনের সম্রাট পুইয়ের পদত্যাগ।
১৯১২ – মাঞ্চু রাজতন্ত্র উৎখাতের পর চীন প্রজাতন্ত্রে পরিণত হয়।
১৯২১ – জর্জিয়ায় বলশেভিকদের বিদ্রোহ।
১৯৪৫ – ইয়াল্টা সম্মেলন শেষ হয় এবং সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগদানে একমত হয়।
১৯৬১ – শুক্র গ্রহের দিকে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক ভেনেরা ১ উৎক্ষেপণ।
১৯৭০ – কায়রোতে ধাতব কারখানায় বিমান হামলা চালায় ইসরায়েল। ৭০ জন বেসামরিক মিসরীয় নিহত হয়।
১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইতালি।
১৯৭৩ – উত্তর ভিয়েতনাম প্রথম মার্কিন যুদ্ধবন্দি দলকে মুক্তি প্রদান করে।
১৯৮১ – কক্সবাজারে সামুদ্রিক ঝড়ে ২০ জনের প্রাণহানি ঘটে।
১৯৯৩ – টেস্ট ক্রিকেটে ৪ শ’ ইউকেট ও ৫ হাজার রান সংগ্রহের রেকর্ড গড়েন কপিল দেব।
১৯৯৬ – প্যালেস্টাইন অথারিটির রাষ্ট্রপতি পদে শপথ নেন ইয়াসির আরাফাত।
১৯৯৭ – বাংলাদেশ-ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৮ – বিমান দুর্ঘটনায় সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট লে. জে. আল বুজায়ের ও তথ্যমন্ত্রী ইব্রাহিম নিহত হন।
১৯৯৯ – অভিশংসনের অভিযোগ থেকে অব্যাহতি পান মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন।
জন্ম
১০১৪ – জার্মানি ও ইতালির রাজা কনরাড জন্মগ্রহণ করেন।
১৫৬৭ – ইংরেজ সুরকার ও কবি থমাস চেম্পিয়ন জন্মগ্রহণ করেন।
১৭৯৪ – রুশ দাবাড়ু ও সুরকার আলেক্সান্ডার পেত্রভ জন্মগ্রহণ করেন।
১৮০৯ – বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন জন্ম নেন এই দিনে।
১৮০৯ – একইদিনে জন্ম নেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আব্রাহাম লিংকনও।
১৯০০ – ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক মধু বসু জন্মগ্রহণ করেন।
১৯১১ – বিচারপতি ও বুদ্ধিজীবী সৈয়দ মাহবুব মোর্শেদ জন্মগ্রহণ করেন।
১৯১৫ – মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামী আউং সান জন্মগ্রহণ করেন।
১৯১৯ – ভারতের বাঙালি পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৯৪৩ – বাংলা সাহিত্যের শক্তিমান কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম হয় এই দিনে।
১৯৫১ – পাকিস্তান শব্দের প্রবক্তা চৌধুরী রহমত আলি জন্মগ্রহণ।
মৃত্যু
১৮০৪ – জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট মৃত্যুবরণ করেন।
১৮৭৮ – বৃটিশ ভারতে শিক্ষাবিস্তারে পুরোধা ব্যক্তিত্ব আলেকজান্ডার ডাফ মৃত্যুবরণ করেন।
১৯৬১ – বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী অতুলচন্দ্র গুপ্ত মৃত্যুবরণ করেন।
১৯৭৫ – সাম্যবাদী ধারার বাঙালি কবি মহীউদ্দিন মৃত্যুবরণ করেন।
১৯৭৮ – প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্র মৃত্যুবরণ করেন।
১৯৮০ – প্রখ্যাত ভারতীয় বাঙালি ইতিহাসবিদ অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার মৃত্যুবরণ করেন।
দিবস
আন্তর্জাতিক ডারউইন দিবস
ভারতের জাতীয় উৎপাদনশীলতা দিবস
ভেনেজুয়েলার যুব দিবস
মিয়ানমারের ইউনিয়ন দিবস







