স্টাফ রিপোর্টারঃ
বরিশাল জেলার উজিরপুরে অতিথি পাখিসহ অসাধু ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। সুত্রে জানা যায় ১৮ অক্টোবর দুপুরে হারতা ইউনিয়ন এর কালবিলা গ্রামের সুরেন বিশ্বাসের ছেলে অসাধু অতিথি পাখি ব্যবসায়ী সুরেশ বিস্বাস মশাং বাজারে পাখি বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযান চালায় এসময় হাঁস পাখি, ডুংকোর পাখি ছাড়াও বিভিন্ন প্রজাতির ২০টি পাখিসহ তাকে আটক করেন। এরপরে অতিথি পাখিগুলো সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়। অভিযান পরিচালনা কালীন সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরেষ্ট গার্ড বদিউজ্জামান বাদল,গ্রাম পুলিশ মোঃ সেলিম শেখ সহ অন্য অন্য কর্মকর্তা গন।








