সোমবার , ৮ জানুয়ারি ২০২৪
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

খুলনা বিভাগের জয়ী যারা ৮ জেলায়

প্রতিবেদক
Face The Jashore
জানুয়ারি ৮, ২০২৪ ৫:৫৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ইতোমধ্যে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ও তালিকা প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত ২৯৯ টির মধ্যে ২৯৮টি আসনের ফল জানা গেছে। ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন—

কুষ্টিয়া

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী ট্রাক প্রতীকে ৮৬ হাজার ৫৩৯টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হুদা পটল বিশ্বাস ঈগল প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৫৬৭ ভোট এবং সাবেক এমপি আ.ক.ম সারোয়ার জাহান বাদশা নৌকা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৫৬৭ ভোট।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ট্রাক প্রতীকে ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেভিওয়েট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে ১ লাখ ২৮ হাজার ৫৩৩ নৌকা প্রতীকে জয়ী হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু ঈগল প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৭২৬ ভোট।

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে ট্রাক প্রতীকে ৯৮ হাজার ৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাবেক এমপি আব্দুর রউফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ৮০ হাজার ১১১ ভোট পেয়েছেন।

মেহেরপুর

মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিজয়ী হয়েছেন ৩৬ হাজার ৬২১ ভোটে। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৯৪ হাজার ৩০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নান ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৬৮২ ভোট।  

মেহেরপুর-২ আসনে (গাংনী) বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর বিজয়ী হয়েছেন ২৩ হাজার ১৩৫ ভোটে। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৭২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ট্রাক প্রতীকে ৪৯ হাজার ৫৯৩ ভোট পেয়েছেন।  

ঝিনাইদহ

ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. আব্দুল হাই। তিনি পেয়েছে ৯৫ হাজার ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে নজরুল ইসলাম পেয়েছেন ৭৯ হাজার ৭২৮ ভোট।

ঝিনাইদহ-২ আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. নাসের শাহরিয়ার জাহেদী ১ লাখ ৩৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে তাহজীব আলম সিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২০৭ ভোট।

ঝিনাইদহ-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে মো. সালাহ উদ্দিন মিয়াজী ৮৩ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মো. শফিকুল আজম খাঁন চঞ্চল পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট।

ঝিনাইদহ-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম (আনার) ৯৫ হাজার ৯০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মো. আব্দুর রশিদ খোকন পেয়েছেন ৫৭ হাজার ৯৪ ভোট।  

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকের সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ৯৬ হাজার ২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা ঈগল প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৭৬৮ ভোট।

চুয়াডাঙ্গা-২ আসনে নৌকা প্রতীকের আলী আজগার টগর ১ লাখ ৭ হাজার ৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসেম রেজা ট্রাক প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৮৪৩ ভোট ।

বাগেরহাট

বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে ১২৪টি কেন্দ্রের মধ্যে ৩১ কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দিন ৫৪ হাজার ৭৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. কামরুজ্জামান পেয়েছেন ১ হাজার ৩৬৩ ভোট।  

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে ১২৫টি কেন্দ্রের মধ্যে ৮৯টি কেন্দ্রের ফলাফলে শেখ তন্ময় ১ লাখ ৩৮ হাজার ৮৩০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের হাজরা শহিদুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৩৬২ ভোট।  

বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনে ৯৬টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ৭ হাজার ৭৩৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী হাবিবুন নাহার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  ঈগল প্রতীকের স্বতন্ত্র পার্থী ইদ্রিস আলী ইজারাদার পেয়েছেন ৫ হাজার ৬৭৫ ভোট।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে ১৪৩ টি কেন্দ্রের মধ্যে ৬২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকার এইচ এম বদিউজ্জামান সোহাগ ৮২ হাজার ১৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র পার্থী এম আর জামিল হোসাইন পেয়েছেন ৪ হাজার ৮৩ ভোট।  

যশোর

যশোর-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শেখ আফিল উদ্দিন ১ লাখ ৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আশরাফুল আলম লিটন পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট।

যশোর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. তৌহিদুজ্জামান ১ লাখ ৬ হাজার ৩৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী মনিরুল ইসলাম পেয়েছেন ৭৫ হাজার ৮৮২ ভোট।

যশোর-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কাজী নাবিল আহমেদ ১ লাখ ২১ হাজার ৭২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মোহিত কুমার নাথ পেয়েছেন ৬৪ হাজার ৫১১ ভোট।

যশোর-৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল ১ লাখ ৮১ হাজার ২৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জহুরুল হক পেয়েছেন ১০ হাজার ৩৪৬ ভোট।

যশোর-৫ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী ইয়াকুব আলী ৭৭ হাজার ৪৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী স্বপন ভট্টাচার্য পেয়েছেন ৭২ হাজার ৩৩২ ভোট।

যশোর-৬ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মো. আজিজুল ইসলাম ৪৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট।

সাতক্ষীরা

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মোট কেন্দ্রসংখ্যা ছিল ১৬৮। এ আসনে ১ লাখ ৪৪ হাজার ৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ (স্বপন)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ দিদার বখত পেয়েছেন ২৬ হাজার ৮২১ ভোট।

সাতক্ষীরা-২ (সদর) আসনে কেন্দ্রসংখ্যা ১৩৮। এখানে ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ পেয়েছেন ২৭ হাজার ৪৪৭ ভোট।

সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জের একাংশ) আসনে মোট কেন্দ্র ১৫৪টি। এ আসনে নৌকার প্রার্থী আ ফ ম রুহুল হক ১ লাখ ৭৩ হাজার ৮৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের আলিপ হোসেন পেয়েছেন ১২ হাজার ৪৭৩ ভোট।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ) আসনে নৌকার প্রার্থী আতাউল হক ১ লাখ ৩৬ হাজার ৩৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএমের নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজা পেয়েছেন ৩৮ হাজার ৮৮ ভোট।

খুলনা

খুলনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ননী গোপাল মণ্ডল ১ লাখ ৪২ হাজার ৫১৮ ভোট পেয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত রায় ঈগল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৬২ ভোট। তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

খুলনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন ৯৯ হাজার ৮৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। লাঙ্গল প্রতীকে তার নিকট প্রার্থী মো. গাউসুল আজম পেয়েছেন ৩ হাজার ৮৪১ ভোট।

খুলনা-৩ আসনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী এসএম কামাল হোসেন নির্বাচিত হয়েছেন। তিনি ৯০ হাজার ৯৯৯ ভোট পেয়েছেন। জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন এ আসন থেকে ৪ হাজার ৮৭৩ ভোট পেয়েছেন।

খুলনা-৪ আসনে আব্দুস সালাম মুর্শেদী পেয়েছেন ৮৬ হাজার ১৯৪ ভোট। তার নিকটতম ছিলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা। তিনি পেয়েছেন ৬০ হাজার ৮৯৩ ভোট।

খুলনা-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ ১ লাখ ১০ হাজার ২১৯ ভোট পেয়েছেন। তার নিকটতম ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন পেয়েছেন ৯৩ হাজার ৭৭ ভোট।

খুলনা-৬ আসনে মো. রশিদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৩৯ ভোট। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম পেয়েছেন ৫১ হাজার ৪৭৪ ভোট।

সর্বশেষ - আজকের যশোর