শুক্রবার , ২৫ আগস্ট ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

গ্রেপ্তারের পর মুচলেকা দিয়ে মুক্ত ট্রাম্প 

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৫, ২০২৩ ৪:০৫ পূর্বাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া প্রদেশের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বেশিক্ষণ হাজতে থাকতে হয়নি তাকে। অল্প সময়ের মধ্যেই ২ লাখ মার্কিন ডলারের বন্ডে তাকে জামিন দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার ট্রাম্পকে জর্জিয়ার ফুলটন কাউন্টি কারাগারে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।এ নিয়ে চলতি বছরে দুইবার গ্রেপ্তার হলেন ট্রাম্প। ট্রাম্প বরাবরই তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে আসছেন। তার অভিযোগ এসব উদ্দেশ্যপ্রণোদিত।  

গত ১৪ আগস্ট ২০২০ সালে জর্জিয়ায় নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টা করেন ট্রাম্প, এমন অভিযোগ আনা হয় তার আরও ১৮ সহযোগীর বিরুদ্ধে। ওই দিন ৯৮ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনা হয়েছে।

জর্জিয়ার গ্র্যান্ড জুরি ট্রাম্পসহ তাদের বিরুদ্ধে র‍্যাকিটেরিং ইনফ্লুয়েন্সড অ্যান্ড করাপ্ট অর্গানাইজেশন (আরআইসিও) আইন ভঙ্গের অভিযোগ এনেছেন। এরপর ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বৃহস্পতিবার তাকে প্রেপ্তার করা হলেও ২ লাখ ডলারের মুচলেকা সাপেক্ষে তাকে ছেড়ে দেওয়া হয়।

গত ১৪ আগস্ট ট্রাম্পের এই অভিযোগপত্র দেওয়ার আগের দিন আদালতের ওয়েবসাইটে ১৩ অভিযোগসংবলিত একটি নথি প্রকাশ করা হয়েছিল। পরে এই নথি সরিয়ে দেওয়া হয়।

এতে বলা হয়, ২০২১ সালের ২ জানুয়ারি ট্রাম্প জর্জিয়ার শীর্ষ নির্বাচন কর্মকর্তার সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন। এ সময় ট্রাম্প ওই কর্মকর্তাকে বলেন, কিছু ভোট খুঁজে বের করুন, যাতে নির্বাচনের ফল বদলে দেওয়া যায়। ট্রাম্পের ওই আদেশে সাড়া দেননি কর্মকর্তা। এরছয় দিন পর কংগ্রেস ভবন ইউএস ক্যাপিটল হিলে ব্যাপক হামলা চালায় ট্রাম্প সমর্থকেরা। সেই দিন প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের স্বীকৃতি দিতে কংগ্রেসের যৌথ অধিবেশন বসেছিল।

কংগ্রেস সদস্যরা যাতে জো বাইডেনকে জয়ী ঘোষণা করতে না পারেন, এ লক্ষ্যে হামলা চালায় তারা।

সর্বশেষ - আজকের যশোর