শুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার হলো শ্বশুর বাড়ি থেকে

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ১, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে শ্বশুর বাড়ি থেকে বাবু তালুকদার (৪০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার-নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামে বাবুর দ্বিতীয় পক্ষের শ্বশুর কবির হাওলাদারের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।  

মৃত বাবু তালুকদার একই ইউনিয়ন ও একই গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে গ্রামবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।

বাউফল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেমের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।  

সর্বশেষ - অপরাধ