বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

জাহাজ চলাচল বন্ধ সেন্ট মার্টিনের পথে

প্রতিবেদক
Face The Jashore
নভেম্বর ১৬, ২০২৩ ৩:৫৯ পূর্বাহ্ণ

✍নিজস্ব প্রতিবেদক:

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে এতে।

এদিন বিকেলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী গণমাধ্যমকে জানান, ‘বৃহস্পতিবার থেকে পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।বর্তমানে প্রায় চার শতাধিক পর্যটক সেন্ট মার্টিনে আছেন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ‘নিম্নচাপ আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের চার বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগর ক্রমেই উত্তাল হচ্ছে। ‘

সর্বশেষ - আজকের যশোর