নিজস্ব প্রতিবেদকঃ
>> চাঁপাইনবাবগঞ্জের আমে জিআই ট্যাগ নেই
>> একই দামে বিক্রি হচ্ছে এ জেলার আম
এখন পর্যন্ত চারটি আমে জিআই সনদ (ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি) পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ। তবে আমচাষিরা বলছেন, এ স্বীকৃতি কোনো কাজেই আসছে না তাদের। নেই কোনো ব্র্যান্ডিং কার্যক্রম। অন্য জেলার আম চাঁপাইনবাবগঞ্জের জিআই সনদপ্রাপ্ত বলে বিক্রি করা হচ্ছে দেশজুড়ে একই দামে। এতে বঞ্চিত হচ্ছেন এখানকার চাষিরা।
শিবগঞ্জ উপজেলার শ্যামপুর শরৎনগর গ্রামের আমচাষি আরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘আমাদের জেলার চারটি আম জিআই সনদ পেয়েছে। কিন্তু আমরা তার কোনো সুফল পাচ্ছি না। কারণ আমাদের আমের কোনো ব্র্যান্ডিং নেই। বাজারে বিক্রির সময় আমাদের নামে স্টিকারও থাকে না। তাই আমাদের আম আলাদা করে বাজারে বিক্রির সুযোগ নেই। এজন্য ভালো দামও পাচ্ছি না।’
আমাদের জেলার চারটি আম জিআই সনদ পেয়েছে। কিন্তু আমরা তার কোনো সুফল পাচ্ছি না। কারণ আমাদের আমের কোনো ব্র্যান্ডিং নেই। বাজারে বিক্রির সময় আমাদের নামে স্টিকারও থাকে না। তাই আমাদের আম আলাদা করে বাজারে বিক্রির সুযোগ নেই। এজন্য ভালো দামও পাচ্ছি না।
তিনি বলেন, ‘আমি চাই এ জেলার জিআই সনদপ্রাপ্ত আমগুলোকে ব্র্যান্ডিং করা হোক। আমের ওপর জিআই সনদের স্টিকার বসিয়ে সারাদেশে সরবরাহ করা হোক। এতে আমরা লাভবান হবো। বেশি দামে বিক্রি হবে আমাদের জেলার আম।’
শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান বলেন, ‘আমি কয়েকদিন আগে ঢাকায় গিয়েছিলাম। সেখানে দেখি অন্য জেলার আমের সঙ্গেই আমাদের আম বিক্রি হচ্ছে। এটি মোটেও কাম্য নয়। কারণ চাঁপাইনবাবগঞ্জের আমের আলাদা কদর রয়েছে। কিন্তু সেই কদর হিসেবে আমরা দাম পাচ্ছি না।’
তিনি বলেন, আমাদের নামে কোনো ট্যাগও ব্যবহার করা হচ্ছে না। তাহলে জিআই স্বীকৃতি পেয়ে লাভটা কী?
এখন পর্যন্ত জিআই স্বীকৃতি বাক্সবন্দি হয়ে পড়ে আছে; কোনো কাজে আসছে না। আমরা এখনো জিআই স্বীকৃতপ্রাপ্ত আমগুলোতে জিআই ট্যাগ লাগাতে পারিনি। এতে এখন পর্যন্ত বাজারে অন্য জেলার আমের সঙ্গে এ জেলার আমের কোনো পার্থক্য নেই।
চাঁপাইনবাবগঞ্জ ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব। তিনি জাগো নিউজকে বলেন, ‘এখন পর্যন্ত জিআই স্বীকৃতি বাক্সবন্দি হয়ে পড়ে আছে; কোনো কাজে আসছে না। আমরা এখনো জিআই স্বীকৃতপ্রাপ্ত আমগুলোতে জিআই ট্যাগ লাগাতে পারিনি। এতে এখন পর্যন্ত বাজারে অন্য জেলার আমের সঙ্গে এ জেলার আমের কোনো পার্থক্য নেই।’








