মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

ঝুলন্ত মরদেহ উদ্ধার অভিনেতা বিজয় অ্যান্টনির মেয়ের

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ

নিইজ ডেস্কঃ  ভারতের চেন্নাইয়ে নিজের বাড়িতে থেকে তামিল অভিনেতা বিজয় অ্যান্টনির মেয়ে মিরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। চেন্নাইয়ের একটি বেসরকারি স্কুলে পড়ত মিরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোরে অভিনেতার টেনাম্পেটের বাড়ির ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মিরাকে হাসপাতালে নিয়ে যায় পরিবার। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মিরার বয়স ছিল মাত্র ১৬ বছর। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ফিল্ম ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালান।

মানসিক চাপের কারণে মিরা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিষণ্ণতা কমানোর জন্য তার চিকিৎসাও করানো হচ্ছিল। এ বিষয়ে মিরার স্কুলের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

অভিনেতা বিজয় অ্যান্টনির দুই কন্যা। অভিনেতার স্ত্রীর নাম ফাতিমা। তারা ২০০৬ সালে বিয়ে করেন। তাদের আরেক মেয়ের নাম লারা অ্যান্টনি।

সর্বশেষ - অপরাধ