বুধবার , ২৯ অক্টোবর ২০২৫
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

তারের কয়েলবক্সে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ব্রাহ্মণবাড়িয়ায় যুবক আটক

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ২৯, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তারের কয়েলবক্সের ভেতর অভিনব কায়দায় পাচারের সময় ৬ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯শে অক্টোবর) সকালে উপজেলার বিশ্বরোড এলাকা থেকে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম রায়হান উদ্দিন (২৯)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার হরিপুর গ্রামের থৈপাও এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বিশ্বরোড এলাকার সিলেটগামী মামুন কাউন্টারের কাছ থেকে অভিযান চালিয়ে রায়হানকে আটক করা হয়। এ সময় তাঁর হাতে থাকা একটি তারের কয়েলবক্সের ভেতর থেকে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আজকের যশোর