শনিবার , ২৬ আগস্ট ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

তুলতুলকে নিয়ে হানিমুনে ইউরোপ যাচ্ছেন ‘হাবু ভাই’

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৬, ২০২৩ ১০:১৩ পূর্বাহ্ণ

গতকাল শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছেন ব্যাচেলর পয়েন্ট নাটকের ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করা চাষী আলম। তার স্ত্রীর নাম রেজিনা খান তুলতুল। গত বছর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন তিনি।

এদিন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাচেলর পয়েন্ট নাটকের শিল্পী ও কলাকুশলীরা।এছারাও ছিলেন শোবিজের আরও অনেকেই।

চাষী আলম জানান, ‘কিছুদিন আগে পরিবার থেকে মেয়ে দেখা হয়েছিল। পারিবারিক পছন্দেই বিয়ে হয়েছে। হানিমুনে ইউরোপে যাওয়ার ইচ্ছে রয়েছে। ’

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের মাধ্যমে চাষী আলম তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। গত ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। এরমধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।

সর্বশেষ - আজকের যশোর