সোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

নতুন মহাপরিচালক নিয়োগ বিটিআরসিতে

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ

জুলকার নাইন,নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. খলিল-উর-রহমান।

সোমবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ন্যস্ত করা হয়েছে।  

অন্যদিকে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সর্বশেষ - আজকের যশোর