বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

নতুন সিদ্ধান্ত, বিসিএস প্রত্যাশীদের জন্য সুখবর

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ৩১, ২০২৪ ১:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশগ্রহণের সর্বোচ্চ সীমা তিনবার থেকে বাড়িয়ে চারবার নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জানানো হয় যে, নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এতে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৫৯ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণের সীমা চারবার নির্ধারণ করতে। এ সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর ভিত্তিতে বিসিএস পরীক্ষার নিয়মাবলিতে সংশোধন আনা হচ্ছে।

গত ২৪ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথমে জানানো হয়েছিল যে, একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন। এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়, যা পরবর্তীতে সংশোধিত হয়।

এখন থেকে নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় প্রার্থীরা চারবার পরীক্ষায় বসতে পারবেন।

সর্বশেষ - আজকের যশোর