সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

নভেম্বরেই অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন সমাবর্তনে সভাপতিত্ব করবেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

তিনি জানান, সমাবর্তনে ২০১৭-১৮ সালের স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা অংশগ্রহণ করতে পারবেন। ৫ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত এই ঠিকানায় রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ফি পাঁচ হাজার টাকা। অংশগ্রহণকারীদের সমাবর্তন কস্টিউম ফেরত দিতে হবে না।

সর্বশেষ - অপরাধ