শুক্রবার , ২৫ আগস্ট ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

“নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৭”

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৫, ২০২৩ ৩:২১ পূর্বাহ্ণ

নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার পরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আবুল কালাম আজাদ বলেছেন, নিহতেরা সবাই মাইক্রোবাসের যাত্রী। দুর্ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। আর নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পরে দুজন মারা গেছেন। আহত আরও চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

সাতজনের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

সর্বশেষ - আজকের যশোর