শনিবার , ১৮ মে ২০২৪
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে শার্শায় ১১ জনকে জরিমানা

প্রতিবেদক
Face The Jashore
মে ১৮, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের শার্শায় নির্বাচনী আচরণ লঙ্ঘন করায় ১১ জনকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বেনাপোল পৌরসভা, শার্শা, নাভারণ এবং বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

শনিবার (১৮ মে) সকালে জরিমানা আরোপ ও আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমীন।

এ বিষয়ে নুসরাত ইয়াসমীন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে শার্শার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযুক্ত ব্যক্তিদের আটক করে ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আজকের যশোর