প্রতিবেদকঃ
সাতক্ষীরার তালার শালিখা গুচ্ছগ্রামে নেশার টাকা না পেয়ে দাদি ছকিনা
বেগমকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে কলেজছাত্র হানিফ শেখের বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে নাতি হানিফ শেখকে আটক করেছে পুলিশ।আটক হানিফ জোয়াদ্দার (২৩) খেশরা ইউনিয়নের শালিকা গুচ্ছগ্রামের মশিয়ার জোয়াদ্দারের ছেলে।স্থানীয়রা জানান, ছকিনা বেগমের কাছে নেশার জন্য টাকা চায় নাতি হানিফ।
ছকিনা বেগম টাকা না দিতে চাওয়ায় ঘর থেকে ছুরি বের করে তার গলা কেটে হত্যা
করে হানিফ। তিনি শালিকা ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।
ঘটনার সময় পরিবারের অন্য কেউ বাড়িতে ছিল না। তালা থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, ঘটনাস্থল থেকে ঘাতক হানিফকে
আটক করা হয়েছে। এ বিষয়ে নিহতের ছেলে মশিয়ার বাদী হয়ে একটি হত্যা মামলা
দায়ের করেছেন।








