বুধবার , ২৩ আগস্ট ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

পশ্চিমবঙ্গ

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৩, ২০২৩ ৪:৪৩ পূর্বাহ্ণ

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং বন্ধে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু মমতার

শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। শিক্ষার্থীর ওপর এ ধরনের আচরণ ভয়াবহ পরিণতি ডেকে আনছে। অনেক সময় র‌্যাগিংয়ের কারণে শিক্ষার্থীরা আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। গত ৯ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের তিনতলা থেকে পরে মৃত্যু হয় প্রথমবর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর।

এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পরেই প্রকাশ্যে আসে র‍্যাগিংয়ের অভিযোগ। শুধুমাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর ক্ষেত্রেই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ নবাগত ছাত্রদের সঙ্গেই র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে বারবার।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যু পর এবার র‍্যাগিং রুখতে তৎপরতা শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার।

র‍্যাগিং রুখতে ২৪ ঘণ্টার জন্য হেল্পলাইন চালু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কোন শিক্ষার্থী পশ্চিমবঙ্গের যে কোনো বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের শিকার হলে ১৮০০৩৪৫৫৬৭৮ এই নম্বরে ফোন দিয়ে অভিযোগ করতে পারবে।

প্রয়োজনে তার নাম গোপন রাখা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) থেকেই ২৪ ঘন্টার জন্য চালু হয়েছে এই নম্বর।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের দূর্গা পূজা কমিটিগুলোর বৈঠক ছিল। ওই বৈঠক থেকেই এই হেল্প লাইনের নম্বরটি চালু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এছাড়াও পূজা কমিটির বৈঠকে নিয়োগ দুর্নীতি তদন্তে ভারতীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযানের বিরোধিতায় ফের একবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

সর্বশেষ - আজকের যশোর