সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

পুরুষরা আমায় ছোঁবেন না, মক্কা-মদিনা গিয়ে পবিত্র হয়েছি: রাখি

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ৪, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ

সৌদি আরবে উমরাহ করতে গিয়েছিলেন রাখি সাওয়ান্ত। ভারতে ফিরেই নতুন এক রাখিতে পরিণত হয়েছেন তিনি। পুরুষদের ছোঁয়াতে এখন ঘোর আপত্তি অভিনেত্রীর!

আদিল দুরানি খানের সঙ্গে বিয়ে হয়েছিলো রাখি সাওয়ান্তের। তখন ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন বিভিন্ন সময় বিতর্কের জন্ম দেয়া এই অভিনেত্রী। রাখি সাওয়ান্ত থেকে হন ফাতিমা। স্বামী আদিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও ইসলামের প্রতি আকৃষ্টই হয়েছেন দিন দিন। তাই এই অভিনেত্রী সৌদি আরব থেকে উমরাহ করে ফিরেছেন। মুম্বাই বিমান বন্দরে পৌঁছে তিনি জানান, ‘রাখি নয় আমাকে ফাতিমা বলে ডাকুন’।

এই অভিনেত্রীকে দেখা যায় বোরখা পরে হিজাবে পুরো শরীর ঢেকে রাখতে। একটি অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়। ফেরার সময় ভক্তদের সেলফি তোলার সময় তিনি বলেন, ‘আমি পবিত্র, আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি। পুরুষরা আমাকে ছোঁবেন না। আমার থেকে দূরে থাকুন’।

রাখির এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের ভিন্ন ভিন্ন মত। কেউ তার পক্ষে আবার কেউ তার বিপক্ষে মতামত দিয়েছেন।

সর্বশেষ - আজকের যশোর