মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

ফেসবুকে হাইলাইটস এর নোটিফিকেশন যেভাবে বন্ধ করবেন

প্রতিবেদক
Face The Jashore
ডিসেম্বর ১৯, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ

জুলকার নাইন, নিজস্ব প্রতিবেদকঃ

ফেসবুক এখন শুধু বন্ধু তৈরির মধ্যেই সীমাবদ্ধ নেই, আমাদের প্রতিদিনের অনেক কাজের সঙ্গেই জড়িয়ে গেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

অনেকেই এই ফেসবুক ব্যবহার ছাড়া একটি দিনও কল্পনা করতে পারেন না। এটি কারও কারও জন্য বিনোদনের মাধ্যম হলেও অনেকের জন্যই কার্যকরী যোগাযোগ মাধ্যম। ফেসবুকে অযথা নোটিফিকেশন কেউ পছন্দ করেন না।কিন্তু তারপরও কখনো কখনো এর সম্মুখীন হতে হয়।

ফেসবুকের হাইলাইটস অপশন এখন অনেকের জন্য বিরক্তির কারণ। বিষয়টি হলো, আপনার ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে ‌‘highlights’ লিখে কমেন্ট করলে তা বন্ধু তালিকায় থাকা সবার কাছে নোটিফিকেশন আকারে যাবে। এতে আপনার পোস্টের প্রতি সবার মনোযোগ নিয়ে আসা অনেকটা সহজ হবে। আর এই সুযোগটিই কাজে লাগানোর চেষ্টা করছেন অনেকে। বন্ধু তালিকায় থাকা এমন অনেকের কারণে অনেক বেশি নোটিফিকেশন আসায় বিরক্ত হচ্ছেন কেউ কেউ।

আপনারও কি যখন তখন ‘হাইলাইটস’ এর নোটিফিকেশনও আসে? আর এ কারণে আপনি যার পর নাই বিরক্ত? মাথা ঠান্ডা রাখুন। সব সমস্যারই সমাধান আছে। আপনি যদি ‘হাইলাইটস’ এর নোটিফিকেশন দেখতে না চান, ফেসবুক আপনাকে সেটি দেখাবে না। সেজন্য আপনাকে করতে হবে কয়েকটি কাজ। শুধু আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করে এই কাজগুলো করলেই আর কখনো ‘হাইলাইটস’ এর নোটিফিকেশনের কারণে বিরক্ত হতে হবে না-

ফেসবুকের Settings and privacy অপশনে যান। সেখান থেকে Settings>Notifications>Tags -এ গিয়ে Batch mentions অফ করে দিন। মাত্র এই কয়েকটি ক্লিকেই আপনি এ ধরনের নোটিফিকেশন থেকে রেহাই পাবেন। আপনাকে আর নতুন করে বিরক্ত হতে হবে না।

সর্বশেষ - অপরাধ