শুক্রবার , ১৫ মার্চ ২০২৪
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

বরের বোনকে নিয়ে উধাও ক্যামেরাম্যান!

প্রতিবেদক
Face The Jashore
মার্চ ১৫, ২০২৪ ৮:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ের আসর থেকে কনেকে নিয়ে তার প্রেমিক পালিয়ে যাচ্ছে কিংবা কনেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে- সিনেমায় হরহামেশাই দেখা যায় এমন দৃশ্য। বাস্তবেও যে তা ঘটে না, এমন নয়। কিন্তু এবার কনে নয়, বরের বোনকে নিয়ে পালিয়েছেন বিয়ের অনুষ্ঠানের ছবি তোলার জন্য ভাড়া করা ক্যামেরাম্যান।

সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের বিহারের এক বিয়েবাড়িতে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঘটনাটি ঘটে গত ৬ মার্চ, বিহারের মুজফফরপুর জেলার চাঁদওয়ারাঘাট দামোদরপুর গ্রামে। পারিশ্রমিকের বিনিময়ে ক্যামেরাম্যান যুবকের সঙ্গে চুক্তি হয়েছিল ওই পরিবারের।

জানা গেছে, বিয়েবাড়িতে হাজির হয়ে কাজও করছিলেন তিনি। ছবি তোলার সময় বরের বোনের সঙ্গে পরিচয় হয় ক্যামেরাম্যানের। এরপর ঘনিষ্ঠতা বাড়লে, ওই বিয়ের অনুষ্ঠান থেকেই পালিয়ে যায় দুজন।

এদিকে, এ ঘটনার পর পুলিশের দ্বারস্থ হয়েছে তরুণীর পরিবার। পুলিশ সূত্রে জানা যায়, তরুণীর পরিবারের অভিযোগ, ৬ মার্চ বিয়ের অনুষ্ঠান থেকেই মেয়েকে নিয়ে পালায় ক্যামেরাম্যান যুবক। মেয়ের খোঁজে যুবকের বাড়িতেও গিয়েছিলেন তারা। তবে তাদের সেখানে পাওয়া যায়নি। বিহার পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত খোঁজ মেলেনি পলাতক যুগলের। মোবাইল ফোন ট্র্যাক করে তাদের খোঁজা হচ্ছে।

সর্বশেষ - আজকের যশোর