বুধবার , ১ নভেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

বাংলাদেশ ব্যর্থ বিশ্বকাপ মিশনেও বড় অংকের টাকা পাচ্ছে

প্রতিবেদক
Face The Jashore
নভেম্বর ১, ২০২৩ ১০:৪৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: বড় স্বপ্ন নিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবে রুপ দিতে পারেনি সাকিবরা। যে দলটি সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গেল, সেই দল কিনা সবার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিল। একের পর এক পরাজয়ে ভেস্তে গেছে সেমিফাইনাল খেলার আশা।সর্বশেষ গতকাল পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল।

এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে এক জয় ও ছয় পরাজয়ে পয়েন্ট টেবিলে বর্তমানে বাংলাদেশের অবস্থান নবম স্থানে। টাইগারদের হাতে রয়েছে আরও দুইটি ম্যাচ। ওই দুটি ম্যাচ কেবলই নিয়মরক্ষার, প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। নিয়মরক্ষার এই দুই ম্যাচ খেলেই পরের বিশ্বকাপে চোখ রেখে ফিরতে হবে ঘরের মাটিতে। তবে বিশ্বকাপ থেকে একেবারে খালি হাতে ফিরবে না সাকিব-লিটনরা। ফেরার আগে বৈশ্বিক এই টুর্নামেন্ট থেকে মোটা অঙ্কের প্রাইজমানিও নিয়ে আসবে দলটি।

প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলোর জন্যও থাকছে মোটা অঙ্কের প্রাইজমানি। বাদ পড়া ছয় দলের প্রত্যেকে পাবে ১ লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ১০ লাখ টাকা করে। এছাড়া গ্রুপপর্বে যে ৪৫টি ম্যাচ হচ্ছে, সেখানে ম্যাচজয়ী দলগুলো পাবে ৪৩ লাখ ৮৯ হাজার টাকা করে। টুর্নামেন্টে বাংলাদেশের এখনও বাকি আছে দুটি ম্যাচ। আগামী ৬ নভেম্বর শ্রীলঙ্কা ও ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শেষ করবে বাংলাদেশ। সে হিসেবে এখন পর্যন্ত হিসেবে করলে বাংলাদেশ পাচ্ছে দেড় কোটি টাকার মতো। শেষ দুই ম্যাচে জিততে পারলে টাকার অঙ্কটা বাড়বে আরও।

এবারের বিশ্বকাপে এক কোটি মার্কিন ডলারের আর্থিক পুরস্কারের ঘোষণা দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আসরের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ৪০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪ কোটি টাকা)। আর যারা ফাইনালে হারবে, তাদের পকেটে যাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক টাকা। অর্থাৎ রানার্স-আপ দলটি পাবে ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ কোটি টাকা)। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল দুটি পাবে ৮ লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা ৮ কোটি ৭৮ লাখ টাকা করে।

সর্বশেষ - আজকের যশোর