শনিবার , ২৬ আগস্ট ২০২৩
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৬, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- একই গ্রামের আমজাদ মালিথার স্ত্রী মরিয়ম খাতুন (৬০) ও তার মেয়ে তাসলিমা খাতুন।

দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সকালে বাড়ির পেছনে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে হাত লেগে স্পৃষ্ট হন মেয়ে তাসলিমা। 

এ সময় মেয়েকে বাঁচাতে গিয়ে মা মরিয়ম খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হবে বলে জানান ওসি।

সর্বশেষ - অপরাধ