মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে পিস্তলসহ একজন আটক

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ২৮, ২০২৫ ৫:১০ পূর্বাহ্ণ

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মোঃ আতাউর রহমান (৪০) নামে
এক জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) ভোররাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর দৌলতপুর বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সুবেদার মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/০৯ এস হতে প্রায় ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় স্থানীয় এক বাসিন্দার ধান রাখার গোলাঘর তল্লাশি করে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়।

আটক আসামী হলেন, দৌলতপুর উত্তরপাড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে মোঃ আতাউর রহমান (৪০), পরবর্তীতে অস্ত্রসহ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

জব্দকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ১০,০০০ (দশ হাজার) টাকা বলে জানানো হয়।

সর্বশেষ - আজকের যশোর