বিশেষ প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে ২শ ৩৪ গ্রাম ওজনের ২ টি স্বর্ণের বার ও বাংলাদেশী নগদ ১২ লক্ষ্ ৫৫ হাজার হন্ডির টাকা এবং মোটরসাইকেল সহ ইয়ামিন হোসেন(২৫) নামে ১জন কে গ্রেফতার করেছেন যশোর ব্যাটেলিয়ানের (৪৯)বিজিবি সদস্যরা।
৩০ অক্টোবর বিকাল ৪ টায় যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন আমড়াখালী চেকপোস্টের সামনে হতে মোটরসাইকেল তল্লাশি করে ২শ ৩৪ গ্রাম ওজনের ২ টি স্বর্ণের বার ও বাংলাদেশী ১২ লক্ষ্ ৫৫ হাজার হন্ডির টাকা এবং মোটরসাইকেলসহ ০১ জন আসামীকে আটক করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক জানান, স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে আমড়াখালী চেকপোস্টে প্রতিনিয়ত বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে অদ্য ৩০ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আমড়াখালি চেকপোষ্টের বিজিবি সদস্য কর্তৃক নিয়মিত গাড়ি তল্লাশীর অংশ হিসেবে একজন মোটরসাইকেল আরোহীকে তল্লাশির সময়, উক্ত লোকের আচরণ সন্দেহজনক মনে হলে, বিজিবি সদস্য কর্তৃক উক্ত লোক এবং তার ব্যবহৃত মোটরসাইকেল বিস্তারিতভাবে তল্লাশি করা হয়। পরবর্তীতে তল্লাশীর এক পর্যায়ে উক্ত লোকের মোটরসাইকেলের সিটের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ০২ টি স্বর্ণের বার, ০২ টি মোবাইল এবং বাংলাদেশী ১২,৫৫,০০০/- টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের বার ২ টি’র সর্বমোট ওজন ২৩৪ গ্রাম এবং যার বর্তমান মূল্য ২৩,৪০,০০০/- (তেইশ লক্ষ চল্লিশ হাজার) টাকা।
উদ্ধারকৃত স্বর্ণের বার, বাংলাদেশী নগদ টাকা, মোবাইল এবং মোটরসাইকেলসহ সর্বমোট সিজার মূল্য ৩৭,১৬,০০০/- (সাঁয়ত্রিশ লক্ষ ষোল হাজার) টাকা।
আটককৃত হলেন,বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাদশা মল্লিকের ছেলে মোঃ ইয়ামিন হোসেন(২৫), জেলা-যশোর।
আসামীসহ আটককৃত স্বর্ণ,বাংলাদেশী নগদ টাকা ও মোটরসাইকেল মামলা দায়ের এর মাধ্যমে মোটরসাইকেলসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় এবং স্বর্ণ ও বাংলাদেশী নগদ টাকা ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
–










