দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান শুধু অভিনয় দিয়েই সবাইকে আনন্দ-বিনোদন দেন না, ব্যক্তি জীবনেও তিনি দারুণ মানুষ। তিনি নিজে হাসি-খুশি থাকতে পছন্দ করেন, তার আশপাশে যারা থাকেন তাদেরও তিনি আনন্দে রাখতে চেষ্টা করেন।
শুটিং সেটে অহনা সবার সঙ্গে মেশেন। শুটিংয়ে নির্মাতা থেকে সেটের বয়-প্রত্যেককে তিনি সম্মান দেন। এবার অহনা তার এক ভক্তকে নিয়ে নতুন একটি অভিজ্ঞতা অর্জন করলেন।
অহনার সেই ভক্তের কথা তিনি ফেসবুক পেজে সবার সঙ্গে শেয়ার করেছেন।
সেই ভক্তের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লিখেছেন, দিনটা ছিল শুক্রবার। এই ভাইটা আমাকে বললো আপু আমি আপনার একজন ভক্ত, প্লিজ আমার রিকশায় একটু ওঠেন আপনি উঠলে আমার ভালো লাগবে।
অহনা আরও লেখেন, আমি বললাম, ভাই একটু সময় লাগবে কারণ আমার একটু কাজ আছে। উনি বললেন আচ্ছা আমি অপেক্ষা করতেছি আপনি আসেন। ওমা এসে দেখি উনি প্রায় ৩০ মিনিট অপেক্ষা করছে। এটাইতো ভালোবাসা এটাইতো অর্জন। এরপর বললো আপু একটা ছবি তুলে আপনি প্লিজ আপলোড দেন। আমি বললাম আচ্ছা।
অহনার এই পোস্ট দেখে তার সোশ্যাল মিডিয়ার ভক্তরা প্রশংসা করছেন। মো. অলি নামের একজন মন্তব্য করে লিখেছেন, নিশ্চয়ই আপনি একজন ভালো মনের মানুষ; তাই খুদে ভক্তের অনুরোধটুকু রেখেছেন।
মিদিয়া নামের একজন লিখেছেন, এমন সব ভালোবাসা পেতে হলে সব সময় এমনই থাকবেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।












