রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

মুন্নী-বুবলী এক ফ্রেমে , উত্তাল নেটদুনিয়া

প্রতিবেদক
Face The Jashore
ডিসেম্বর ১৭, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

কিছুদিন আগেও নেটমাধ্যমে একটা বিষয় নিয়ে বেশ আলোচনায় ছিলেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী ও গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক, গায়ক তাপসের স্ত্রী ফারজানা মুন্নী। সেসময় তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর তার ফেসবুকে লেখেন, ‘তাপস ও বুবলী প্রেম করছে’। তাদের প্রেমের বিষয় টক অব দ্যা টাউনে পরিণত হয়।

এর কয়েকদিনের মধ্যেই তাপস-বুবলীর মধ্যকার প্রেম প্রসঙ্গে প্রায় ১৩ মিনিট ৫৪ সেকেন্ডের একটি অডিও রেকর্ড ফাঁস হয়।সেই অডিও রেকর্ডে তাপস ও বুবলীর সম্পর্ক নিয়েই আলোচনা শোনা যায়। যেখানে বুবলীকে নিয়ে বেশ কিছু অভিযোগ শোনা যায় ফারজানা মুন্নীর কণ্ঠে।

পরবর্তীতে সেই মুন্নী নিজেই ভোল পাল্টিয়ে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে জানান, ওই সময়ে কিছু কারণে মেন্টালি ডিস্টার্বড ফিল করায় ও এক ধরণের সন্দেহ সৃষ্টি হওয়ায় বুবলীকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন। যা তার উচিত হয়নি বলে মনে করেন তিনি।

এবার ফারজানা মুন্নী আর বুবলী বন্দি হলেন এক ফ্রেমে। গানবাংলার দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে বুবলী-মুন্নীকে একইফ্রেমে দেখা গেছে। বর্ষপূর্তি অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি বুবলী নিজেই ফেসবুকে পোস্ট দিয়েছেন। দুইজনকে ছবিতে বেশ হাসিখুশি দেখা যায়।  যা সামাজিকমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

বুবলীর পোস্ট করা ছবিগুলোতে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি লাইক দিয়েছেন অনুরাগীরা। সেই সঙ্গে দুই হাজারের বেশি কমেন্ট পড়েছে, আর শেয়ার হয়েছে একশোর বেশি।  

বুবলী-মুন্নী দুইজনকে একসঙ্গে দেখে অনুরাগীদের অনেকেই নেগেটিভ মন্তব্য করেছেন। আবার অনেকে শুভ কামনা জানিয়ে লিখেছেন, ‘প্রিয় বুবলী, আপনি এগিয়ে যান আপনার আপন গতিতে। যে যেভাবে আপনাকে কটুবাক্য উচ্চারণ করুক আপনি কখনো তাদের নিয়ে বাজে কিছু বলবেন না। কারণ তারা তাদের ব্যবহারে তাদের বংশের পরিচয় দিয়ে দেয়। আপনার জন্য শুভকামনা সব সময় আমাদের থাকবে’।

আরেকজন লিখেছেন, ‘অসাধারণ লাগছে আপু আপনাকে’।

বুবলীর পোস্ট করা ছবিগুলোতে এক সময়ের জনপ্রিয় নায়ক আমিন খান, পরিচালক রায়হান রাফিসহ অনেককেই উপস্থিত থাকতে দেখা গেছে।

সর্বশেষ - আজকের যশোর