রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

যশোরের রূপদিয়ায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু। 

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ

আল- মাহমুদ, রূপদিয়া (যশোর) থেকে।। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে শাখারিগাতি ৬ নং ওয়ার্ডের পূর্বপাড়ার মিন্টু নামের এক কৃষক ইদুর মারার ফাঁদে আটকে নিহত হয়েছেন। মাছের ঘেরের পাড়ে লাউক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় বসানো হয়েছে বৈদ্যুতিক বিশেষ ফাঁদ। আর সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে হাদিউজ্জামান মিন্টু হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের শাঁখারিগাতি গ্রামের পূর্বপাড়ায় এমন ঘটনা ঘটে। মিন্টু ঐ গ্রামের ইরফান মোল্লার ছেলে। নিহতের স্বজন, এলাকাবাসী জানায়, গতকাল সন্ধা ৭টার দিকে মো : হাদিউজ্জামান মিন্টু ও তার ভাই বাড়ির পাশে তাদের নিজস্ব মাছের ঘেরের পাড়ে লাউ খেতে ইদুরের আক্রমণ ঠেকাতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাতেন। কিন্তু সকালে ঘুম থেকে উঠে অসাবধানতাবসত ঘেরেরপাড়ে লাউ তুলতে যান দীর্ঘ সময়েও তিনি ফিরে না এলে তার স্ত্রী ও স্বজনরা খোঁজাখুজি শুরু করেন। সকাল ৬ টার দিকে তারা ঘটনাস্থলে গিয়ে মো : হাদিউজ্জামান মিন্টুর নিজের পাতা ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে থাকতে দেখে, ঘটনার পর তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - আজকের যশোর