শুক্রবার , ২৪ মে ২০২৪
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

যশোর সদর উপজেলা নির্বাচন স্থগিত ভোটের ৫ দিন আগে

প্রতিবেদক
Face The Jashore
মে ২৪, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ

নিউজ ডেস্কঃ

ভোটের পাঁচ দিন আগে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ২৯ মে তৃতীয় ধাপে উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে এক প্রার্থীর মামলার জেরে নির্বাচন কমিশন এ উপজেলার নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে। কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে উল্লেখ করা হয়, যশোরের সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র বৈধ ঘোষণার জন্য মো. শাহারুল ইসলাম হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ১৩ মে শাহারুলের নির্বাচনে অংশগ্রহণ ও প্রতীক বরাদ্দের আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপীল বিভাগে আপিল আবেদন করে। আদালত গত ২০ মে আদেশে ‘নো অর্ডার’ দেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এ আদেশ বাস্তবায়নের জন্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২৯ মে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আবদুর রশীদ জাগো নিউজকে বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।’

সর্বশেষ - আজকের যশোর