সোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা যশোরের অভয়নগরে

প্রতিবেদক
Face The Jashore
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৪:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে যুবলীগ নেতা মুরাদ হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌঁনে ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম।

নিহত মুরাদ হোসেন নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, রাতে নওয়াপাড়া বাজার থেকে তরফদার পাড়ার বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন মুরাদ। পথে কবরস্থানের কাছে তার ওপর হামলা হয়। অস্ত্রের আঘাতে তিনি মারাত্মক জখম হন।

তিনি আরও বলেন, আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম বলেন, মুরাদের মৃত্যুর সংবাদ তার স্বজনদের জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজতে তদন্ত শুরু হয়েছে।

সর্বশেষ - আজকের যশোর