সোমবার , ১ জানুয়ারি ২০২৪
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

শরীয়তপুর-চাঁদপুর রুটে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

প্রতিবেদক
Face The Jashore
জানুয়ারি ১, ২০২৪ ৪:১১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরি ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে মাঝনদীতি কোনো ফেরি আটকে নেই। সোমবার (১ জানুয়ারি) রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন।

বিআইডব্লিউটিসি’র সূত্রে জানা যায়, শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ৫টি ফেরি ট্রাফিকে রয়েছে।

গাড়ির চাপ না থাকায় প্রতিদিন রোস্টার অনুযায়ী তিনটি ফেরি চলাচল করছে। ঘন কুয়াশায় ফেরি চলাচল বিঘ্ন হয়। এতে করে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ইকবাল হোসেন বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব বেশি।

এই কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কমে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।

সর্বশেষ - অপরাধ