আশরাফুল ইসলাম (শার্শা) যশোর প্রতিনিধি :যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেখ আফিল উদ্দিন এমপির ব্যক্তিগত সহকারী আসাদুজ্জামান আসাদ’এর জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) রাতে শার্শা দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।
এ সময় শার্শা উপজেলা শাখার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, আমি একটি আদর্শ নিয়ে বড় হয়েছি। বঙ্গবন্ধুর আদর্শই আমার প্রেরণা। আজ আমি মানুষের যে ভালবাসা পেয়েছি তাতে আমি সকলের কাছে কৃতজ্ঞ। এভাবেই আমি আজীবন সকলের মাঝে বেঁচে থাকতে চাই। আপনারা সকলে দোয়া করবেন।











