সোমবার , ৪ নভেম্বর ২০২৪
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

শেষ মুহূর্তে ভোটার টানতে কমলা-ট্রাম্পের প্রাণপণ প্রচারণা

প্রতিবেদক
Face The Jashore
নভেম্বর ৪, ২০২৪ ৪:৩৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: শেষ মুহূর্তেও জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভেনিয়া- দোদুল্যমান তিন রাজ্যে ভোটারদের কাছাকাছি যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

আর ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস নিজে প্রচারণা চালিয়েছেন মুসলিম অধ্যুষিত রাজ্য মিশিগানে। তার রানিং মেট জর্জিয়া আর নর্থ ক্যারোলিনায় ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

ভোটাররাও মেলাচ্ছেন নানা সমীকরণ। নিত্যপণ্যের দাম- জীবন যাত্রার বাড়তি ব্যয়ে নাজেহাল আমেরিকানদের অগ্রাধিকার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন। সাথে যুক্ত হয়েছে বর্ডার ইস্যু, সাথে নিজেদের সামাজিক নিরাপত্তা। প্যালেস্টাইন নিয়ে বাইডেন প্রশাসনের কর্মকান্ড নিয়েও দুই শিবিরে বিভক্তি স্পষ্ট।

ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিসের সামনে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার হাতছানি। গর্ভপাত ইস্যুতেও বিভক্তি স্পষ্ট ভোটারদের মধ্যে।

বাংলাদেশি আমেরিকানরাও এবারের ভোটে স্পষ্টতই বিভক্ত। আগের নির্বাচনগুলোতে বাঙালি ভোটাররা ডেমোক্র্যাটপন্থী হলেও এবার লড়াইটা সমানে সমান।

সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে যাচ্ছে বিশ্ববাসী, যার চূড়ান্ত ফল জানা যাবে ৫ নভেম্বরের পর।

সর্বশেষ - আজকের যশোর