বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

সৌদি কর্তৃপক্ষ নির্দেশনা দিলেন জমজমের পানি নিয়ে

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ৬, ২০২৩ ২:৫৬ পূর্বাহ্ণ

জুলকার নাইন, নিজস্ব প্রতিবেদকঃ মুসলিম পুণ্যার্থীদের জন্য সৌদি আরবের দুটি পবিত্র স্থানে জমজমের পানি পান করার ক্ষেত্রে চারটি নতুন নির্দেশনা জারি করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মঙ্গলবার সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জমজমের পানি পান করার ক্ষেত্রে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, জমজমের পানি পান করার সময় পুণ্যার্থীদের মধ্যে পরোপকারের মনোভাব দেখানো, ধাক্কাধাক্কি এড়িয়ে অন্যকে সহযোগিতা করা এবং পানি পান করার সময় বয়োজ্যেষ্ঠদের আগে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে, জমজমের পানি পান করার পর একবার ব্যবহারযোগ্য কাপগুলো নির্ধারিত স্থানে ফেলতে হবে।

আর পান করার সময় তা সতর্কতার সঙ্গে করতে হবে, যেন মেঝেতে পানি না পড়ে। যাতে করে পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা যায়। জমজমের জীবাণুমুক্ত পানি মূলত মুসলিমদের দুই পবিত্র স্থান-মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে বিতরণ করা হয়। নতুন ওমরাহ মৌসুম চলাকালে এসব নির্দেশনা জারি করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মুসলিম পুণ্যার্থীদের কাছে জমজমের পানির বিশেষ গুরুত্ব রয়েছে। অন্য দেশ থেকে যারা সৌদি আরবে ওমরাহ ও হজ পালন করতে যান, তারা দেশে ফেরার সময় প্রায়ই জমজমের পানি কিনে নিয়ে যান। এই পানি সাধারণত পুণ্যার্থীরা তাদের আত্মীয়-স্বজন এবং বন্ধুদের উপহার দিয়ে থাকেন। অনেকেই বিশ্বাস করেন, জমজমের পানির বিশেষ ক্ষমতা রয়েছে।

এই পানি পান করলে অনেক সময় বড় ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

সর্বশেষ - আজকের যশোর