মঙ্গলবার , ২১ মে ২০২৪
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

স্বামীকে গণপিটুনি গৃহবধূকে হত্যার অভিযোগে

প্রতিবেদক
Face The Jashore
মে ২১, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুর গ্রামে গৃহবধূ কণা খাতুনকে (১৮) হত্যার অভিযোগ তুলে স্বামী ওহিদুল ইসলামকে গণপিটুনি দিয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।  এর আগে, সোমবার বিকেলে পাশের তেঘরি গ্রামের শ্বশুর বাড়ি থেকে কণা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, স্ত্রী কণা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ওহিদুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।রাত ৯টার দিকে শ্বশুর বাড়ি গহেরপুর গ্রামে আসলে শ্বশুর বাড়ির স্বজন ও স্থানীয়দের জেরার মুখে পড়েন তিনি। এরপরই ওহিদুলকে গণপিটুনি দেয় গ্রামবাসী।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ - আজকের যশোর