রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

হকারের মরদেহ পাওয়া গেছে যশোরের ভৈরব নদে

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ

যশোর প্রতিনিধিঃ

যশোর শহরের বড়বাজার কাঠেরপুল এলাকায় ভৈরব নদ থেকে শুকুর আলী (২২) নামে এক হকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১১ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শুকুর আলী শহরের শেখহাটি বাবলাতলা এলাকার সিদ্দিক শেখের ছেলে।

নিহতের বাবা সিদ্দিক শেখ জানান, তার ছেলে ভ্যানে করে ব্রাশ কলমসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে।তিনি শুনেছেন শুক্রবার রাতে শহরের দড়াটানা মোড়ে কতিপয় লোক তাকে ধাওয়া করে। এরপর সে রাতে আর বাড়ি ফেরেনি। শনিবার সকাল থেকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে কাঠেরপুলে এলাকায় লাশ উদ্ধারের খবর শুনে তিনি ঘটনাস্থলে আসেন এবং শুকুর আলীর লাশ শনাক্ত করেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, স্থানীয়দের কাছে লাশ ভাসার খবর জানতে পেরে তারা ঘটনাস্থলে যান। এরপর শুকুর আলী নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আজকের যশোর