শুক্রবার , ২৪ নভেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

৩৫৫ বোতল ফেন্সিডিলসহ বেনাপোলে এক মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
Face The Jashore
নভেম্বর ২৪, ২০২৩ ৮:৪২ পূর্বাহ্ণ

জুলকার নাইন, বেনাপোলঃ যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বেনাপোল সীমান্তে ৩৫৫ বোতল ফেন্সিডিলসহ জাহিদুল ইসলাম (২৪) নামে এক মাদক কারবারি আটক হয়েছে।আটককৃত জাহিদুল যশোর জেলার বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের সুরত আলীর ছেলে।বৃহস্পতিবার (২৩ নভেম্বর-২৩) রাত সাড়ে ৯টার সময় তাকে সীমান্তের বারপোতা গ্রামের জামাল উদ্দিনের আমবাগান হইতে এ ফেন্সিডিলের চালানসহ আটক করেছেন পোর্ট থানা পুলিশ।বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ সময় ২ জন আসামী কৌশলে পালিয়ে যায় । গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - আজকের যশোর