বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

যশোর জেনারেল হাসপাতালে ভুয়া ‘এন্টার্ন ডাক্তার’ আটক

প্রতিবেদক
Face The Jashore
অক্টোবর ২৩, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ

যশোর জেলা প্রতিনিধি,

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে এক ভুয়া ‘এন্টার্ন ডাক্তার’কে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটেছে। আটককৃতের নাম নীলা মল্লিক (২৫)। তিনি বাগেরহাট জেলার সদর উপজেলার কার্ত্তিকদিয়া গ্রামের জাহিদ মল্লিকের কন্যা।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে অ্যাপ্রন পরিহিত এক তরুণীকে জরুরি বিভাগের বিভিন্ন কক্ষে ঘোরাফেরা করতে দেখা যায়। নিজেকে “এন্টার্ন ডাক্তার নীলা” পরিচয় দিয়ে তিনি রোগীদের চিকিৎসা সেবায় সম্পৃক্ত হতে চান। এতে উপস্থিত নার্স ও অন্যান্য স্টাফদের সন্দেহ হয়।
স্টাফরা তাকে প্রশ্ন করলে প্রথমে তিনি অসংলগ্নভাবে উত্তর দেন এবং পরে নিজেকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স হিসেবে পরিচয় দেন। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তার দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় বলেন,

“একজন অপরিচিত নারী নিজেকে ইন্টার্ন ডাক্তার পরিচয় দিয়ে জরুরি বিভাগে প্রবেশ করেন। বিষয়টি আমাদের নজরে আসার পর সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে বিভ্রান্ত অথবা অসৎ উদ্দেশ্যে হাসপাতালে প্রবেশ করেছিলেন। এ ব্যাপারে তদন্ত চলছে।
পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা নীলা মল্লিককে হেফাজতে নেন। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি লিখিতভাবে প্রশাসনকে অবহিত করেছে।
এদিকে এমন ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কর্মচারীদের দাবি,
“বড় হাসপাতালের মতো জায়গায় নিরাপত্তা তল্লাশি ও পরিচয় যাচাই আরও জোরদার করা দরকার। না হলে এমন ভুয়া পরিচয়ে প্রবেশের ঘটনা আবারও ঘটতে পারে।”
হাসপাতাল সূত্রে জানা গেছে, আটক তরুণীর পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানার জন্য পুলিশ অনুসন্ধান শুরু করেছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সর্বশেষ - আজকের যশোর