নিউজ ডেস্কঃ
রাজধানীর কলাবাগানের ভূতের গলির একটি বাসায় হেনা (১০) নামে এক গৃহকর্মীকে হত্যার অভিযোগে গৃহকর্ত্রী সাথী আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।তিনি ঢাকা পোস্টকে বলেন, সাথী আক্তার যশোর কোতোয়ালি থানায় অবস্থান করছেন বলে আমরা জানতে পারি। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটি টিম যশোরের উদ্দেশে পাঠিয়ে দিয়েছি। আমাদের টিম এখনও সেখানে পৌঁছায়নি। আমাদের টিম সেখানে পৌঁছানোর পর যাচাই-বাছাই করার পর আমরা বুঝতে পারব আসলে গ্রেপ্তার ওই মহিলা সাথী আক্তার কি না। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট কলাবাগান সেন্ট্রাল রোডের ভূতের গলির একটি বাসা থেকে শিশু গৃহকর্মী হেনাকে হত্যার পর পালিয়ে যান সাথী আক্তার। এ ঘটনায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ।







