মঙ্গলবার , ২১ মে ২০২৪
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

২ শিশুসহ তিনজনের লাশ উদ্ধার গর্ত খুঁড়ে

প্রতিবেদক
Face The Jashore
মে ২১, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:

দুই শিশুসহ ক্ষতবিক্ষত তিনটি লাশ। গর্ত খুঁড়ে মাটি পাচা দেওয়া ছিল। মঙ্গলবার (২১ মে) বিকেলে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। ময়মনসিংহের ত্রিশালের কাকচর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, কয়েক দিন আগে হত্যার পর গর্ত করে তাদের পুঁতে রাখা হয়। তবে তাৎক্ষণিক মরদেহ শনাক্ত বা তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।  

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, হত্যার কারণ ও তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশপাশের বিভিন্ন এলাকার মানুষ টনাস্থলে ভিড় করেছেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন জানান, মরদেহগুলো ক্ষতবিক্ষত, কোনোটিতে আঙুল নেই। ফলে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

সর্বশেষ - আজকের যশোর