রবিবার , ২৭ আগস্ট ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

বিএনপির লক্ষ্য একাত্তরের পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়ন: নাছির

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ২৭, ২০২৩ ৩:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। তাদের সঙ্গে স্বাধীনতা বিরোধী শক্তির বংশধররা জড়ো হয়েছে। তাদের লক্ষ্য হচ্ছে একাত্তরের পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়ন করা।’

শনিবার (২৬ আগস্ট) বিকেলে নগরীর বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চান্দগাঁও থানা আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একটি বিদেশি পরাক্রমশালী দেশ বঙ্গোপসাগরে আধিপত্য প্রতিষ্ঠার জন্য এদেশে তাদের একটি তাবেদার সরকার প্রতিষ্ঠার ছক তৈরি করেছে। এ ছক অনুযায়ী বিএনপির কথিত একদফার আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে চায়।’

তিনি আরও বলেন, ‘এ অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিএনপি লাখো কোটি ডলার বিনিয়োগ করেছে। এ টাকা উৎস কোথায় তার জবাবদিহি অবশ্যই বিএনপিকে করতে হবে। বিএনপি ও তাদের মিত্ররা তিনদফা ক্ষমতায় ছিল, তখন তারা জনগণের জন্য কিছুই করেনি। তারা একটি মাত্রই বড় কাজ করেছে সেটা হলো বাংলাদেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা। তারা দেশের মানুষকে বোকা ও গরিব বানিয়ে রেখেছিল। কিন্তু তাদের বিপরীতে আওয়ামী লীগের অর্জন ও সাফল্যের ফিরিস্তি অনেক লম্বা, যা বর্ণনা করে শেষ করা যাবে না।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, মহিলাবিষয়ক সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, ওয়ার্ড আওয়ামী লীগের সামশুল আলম, নাজিম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট আইয়ুব খান, নিজাম উদ্দীন নিজু, সাইফুদ্দিন খালেদ সাইফু, মো. জসিম উদ্দীন, আশরাফুল আলম, খালেদ হোসেন খান মাসুদ, ইউনিট আওয়ামী লীগের আমিনুল ইসলাম আমিন, আজম খান, সিরাজুল কবির লিটু, মো. আলমগীর, মো. নুর উদ্দীন, রফিক এলাহী।

এসময় সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, ওয়ার্ড আওয়ামী লীগের নুর মোহাম্মদ নুরু প্রমুখ।

সর্বশেষ - আজকের যশোর