শনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন আকিকুল ইসলাম

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ণ

আশরাফুল সরদার, শার্শা (যশোর) প্রতিনিধি:

যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম যশোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

বুধবার সকালে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে‌ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এস এম আকিকুল ইসলামকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ঘোষণা করেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম।

এ সময় ওসি আকিকুল ইসলাকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট দেন পুলিশ সুপার।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, শার্শায় থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে পুলিশ সুপার মহোদয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করেছেন। আমি শার্শা থানার জনগণের সহযোগিতায়  এ সম্মাননা ও পুরস্কার অর্জন করেছি। আমাকে আগামীর পথে অনেক অনুপ্রেরণা দেবে এ সম্মাননা। মানুষের জন্য সব সময় কাজ করে যাব।

সর্বশেষ - আজকের যশোর