বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

বিদ্যুৎকেন্দ্রের তার চুরি,রামপালে গ্রেপ্তার ২

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ৬, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

বাগেরহাটের রামপালে মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরির মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রামপাল থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে আসামিদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামের নিজাম ফকিরের ছেলে সোহাগ ফকির (৩০) ও রামপাল উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের আবু জাফর শেখের ছেলে রাসেল শেখ (২২)।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, রামপালে মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরির মামলার দুই পলাতক আসামি বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে আসামিদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সর্বশেষ - আজকের যশোর