মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩
১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

যেদিন প্রকাশ হবে এইচএসসির পুনঃনিরীক্ষার ফল

প্রতিবেদক
Face The Jashore
ডিসেম্বর ১৯, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:

এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, এক মাসের মধ্যে এ ফল প্রকাশের নিয়ম রয়েছে। আগামী ২৬ ডিসেম্বর নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

এর আগে, গত ২৭ নভেম্বর ফল নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়।এবার প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা ফি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন।

এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন।

সর্বশেষ - অপরাধ