বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

জেলা প্রশাসক মধ্যরাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন

প্রতিবেদক
Face The Jashore
ডিসেম্বর ২১, ২০২৩ ১২:২৯ অপরাহ্ণ

জুলকার নাইন, নিজস্ব প্রতিবেদকঃ

যশোরে মধ্যরাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।রোববার (১৭ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে শহরের রেলস্টেশনে প্ল্যাটফর্মে রাত কাটানো ছিন্নমূল শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ বিতরণ কার্যক্রম চালানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারসহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা।

মধ্যরাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ডিসি

জেলা প্রশাসক হাছান মজুমদার বলেন, ‘এই শীতে কেউ যেন কষ্ট না পায়, সেদিকে জেলা প্রশাসনের লক্ষ্য রয়েছে। রাতে শহরের বিভিন্ন স্থানে অসহায় মানুষ শীতে কষ্ট করেন। এরাই প্রকৃত শীতার্ত। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতে বের হওয়া। পর্যায়ক্রমে জেলার ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াবে জেলা প্রশাসন।’

মধ্যরাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ডিসি

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, শীতে কষ্ট লাঘবের জন্য জেলার আট উপজেলার ৯৩টি ইউনিয়ন ও আটটি পৌরসভায় ৪১ হাজার ৪০০ অসহায়, ছিন্নমূল মানুষকে কম্বল দেবে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসা এসব কম্বল এরইমধ্যে বিভিন্ন উপজেলা ও পৌরসভায় বণ্টন করা হয়েছে।

সর্বশেষ - আজকের যশোর