বুধবার , ৩০ আগস্ট ২০২৩
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

৩ কেজি সোনার বারসহ আটক তিন বেনাপোল সীমান্তে

প্রতিবেদক
Face The Jashore
আগস্ট ৩০, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ

জুলকার নাইন ,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্তে ২ কেজি ৯শ ৪০ গ্রাম ওজনের ৪টি সোনার বারসহ একটি এক্সিও প্রাইভেটকার ও ৩ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি।বিজিবির জানায়, সোনা পাচারের গোপন সংবাদে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। এ সময় একটি এলিয়ন প্রাইভেটকারে থাকা সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে বড় বড় চারটি সোনারবার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় দুই কোটি ৬৫ লাখ টাকা।আটককৃতরা হলো,ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে সাইদুর রহমান মাজেদ , যশোর সদরের বাগডাংগা গ্রামের নাসির আলীর ছেলে সাইফুল ইসলাম ও শার্শা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী বাবু ।এ ব্যাপারে আটক ৩জন পাচারকারীর নামে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান বিজিবি কর্মকর্তারা।

সর্বশেষ - আজকের যশোর